English

Journal Automation — শুরু করুন

খবর প্রকাশ করলেই ফটোকার্ড তৈরি হয়ে ফেসবুক ও টেলিগ্রামে চলে যায়। নিচের ধাপগুলো একবার করলেই হলো, এরপর আর কিছু করতে হয় না।

কোনটা আপনার জন্য

আপনার সাইট কীসে বানানো, তার ওপর নির্ভর করে দুটোর একটা লাগবে। দুটোর কাজ এক।

আপনার সাইটযা লাগবে
ওয়ার্ডপ্রেসপ্লাগিন (zip ফাইল)
লারাভেল, কাস্টম পিএইচপি, বা অন্য যেকোনো সাইটব্রিজ (একটি php ফাইল)

ওয়ার্ডপ্রেস প্লাগিন নামান (সংস্করণ 1.9.8) ব্রিজ ফাইল নামান

দুটোতেই ৭ দিনের ফ্রি ট্রায়াল চালু হয়ে যায় নিজে থেকেই। শুভ সকালসহ সব কার্ড, ফেসবুকে অটো পোস্ট, কমেন্টে লিংক, টেলিগ্রামের ব্রেকিং কার্ড — বেসিকের সব সুবিধা ট্রায়ালেই খোলা থাকে। ভিডিও (নাইট বুলেটিন, রিল) আর টেলিগ্রাম ডেস্ক প্রো প্যাকেজে। কোনো কার্ড বা পেমেন্ট লাগে না।

ওয়ার্ডপ্রেসে বসানো

সময় লাগবে ৩ মিনিট। ওয়ার্ডপ্রেস ৫.৮ বা তার পরের সংস্করণ আর পিএইচপি ৭.৪+ থাকলেই চলবে।

  1. 1zip ফাইলটি নামান

    উপরের ওয়ার্ডপ্রেস প্লাগিন নামান বোতামে চাপুন। journal-automation.zip নামে একটি ফাইল নামবে। ফাইলটি খুলবেন না বা আনজিপ করবেন না।

  2. 2ওয়ার্ডপ্রেসে আপলোড করুন

    আপনার সাইটের অ্যাডমিনে ঢুকে বাঁ পাশের মেনু থেকে Plugins → Add New Plugin, তারপর উপরে Upload Plugin চাপুন। Choose File দিয়ে নামানো zip ফাইলটি বেছে Install Now চাপুন।

  3. 3চালু (Activate) করুন

    ইনস্টল শেষ হলে Activate Plugin চাপুন। চালু করার সাথে সাথেই আপনার সাইট আমাদের সার্ভারে নিজে থেকে নিবন্ধিত হয়ে যায় এবং ৭ দিনের ট্রায়াল শুরু হয়। আলাদা করে কোনো কি বা কোড বসাতে হয় না।

  4. 4প্যানেল খুলুন

    বাঁ পাশের মেনুতে নতুন একটি নাম আসবে — Journal Automation। তার নিচে আটটি পাতা: ড্যাশবোর্ড, কার্ড ও ডিজাইন, ক্যাটাগরি, বিজ্ঞাপন, দৈনিক অটোমেশন, সংযোগ, সেটিংস, লাইসেন্স।

  5. 5নাম আর লোগো দিন

    সেটিংস পাতায় আপনার পত্রিকার নাম, লোগো আর ওয়েবসাইটের ঠিকানা দিন। এগুলোই কার্ডের ওপরে বসবে। কার্ড ও ডিজাইন পাতায় আপনার নিজের ডিজাইন আপলোড করতে পারেন, অথবা আমাদের দেওয়া ডিজাইনগুলোই ব্যবহার করতে পারেন।

প্লাগিন নিজে থেকেই হালনাগাদ হয়। নতুন সংস্করণ এলে ওয়ার্ডপ্রেস নিজেই জানিয়ে দেবে বা নিজেই বসিয়ে নেবে — আপনাকে আর কিছু নামাতে হবে না।

অন্য যেকোনো সাইটে বসানো (ব্রিজ)

লারাভেল, কোডইগনাইটার, কাস্টম পিএইচপি — যেকোনো সাইটে চলে। ওয়ার্ডপ্রেস না হলে এটাই ব্যবহার করবেন। সময় লাগবে ৫ মিনিট।

  1. 1ফাইলটি নামান

    উপরের ব্রিজ ফাইল নামান বোতাম থেকে journal-bridge.php নামিয়ে নিন। এটি একটি মাত্র ফাইল, আর কিছু লাগে না।

  2. 2সাইটে আপলোড করুন

    আপনার হোস্টিংয়ের ফাইল ম্যানেজার বা এফটিপি দিয়ে ফাইলটি সেখানে রাখুন যেখানে সাইটের index.php আছে। লারাভেল হলে সেটি public ফোল্ডার।

    • সাধারণ পিএইচপি সাইট: public_html/journal-bridge.php
    • লারাভেল: public_html/public/journal-bridge.php
  3. 3ব্রাউজারে খুলুন ও পাসওয়ার্ড দিন

    ব্রাউজারে গিয়ে https://আপনার-সাইট.com/journal-bridge.php খুলুন। প্রথমবার খুললে নিজের একটি পাসওয়ার্ড ঠিক করতে বলবে। এই পাসওয়ার্ড দিয়েই পরে প্যানেলে ঢুকবেন।

  4. 4খবর কোথা থেকে আসবে বলে দিন

    প্যানেলের ২. খবর কোথা থেকে আসবে অংশে আপনার সাইটের আরএসএস ফিডের ঠিকানা দিন — সাধারণত https://আপনার-সাইট.com/feed। প্রতি পাঁচ মিনিটে নতুন খবর খোঁজা হবে।

    ফিড না থাকলে নিজের কোড থেকেও খবর পাঠাতে পারেন; প্যানেলেই ঠিকানা আর নমুনা দেওয়া আছে।

  5. 5নাম, লোগো আর ডিজাইন

    ৩. আপনার নাম ও লোগো অংশে পত্রিকার নাম আর লোগো দিন। ১. কার্ডের ডিজাইন থেকে ডিজাইন বেছে নিন বা নিজেরটা আপলোড করুন।

একটি গুরুত্বপূর্ণ কথা: ব্রিজ প্রথমবার আপনার ফিড পড়ার সময় পুরনো সব খবরকে "দেখা হয়ে গেছে" ধরে নেয়। তাই পুরনো খবর হঠাৎ ফেসবুকে চলে যাওয়ার ভয় নেই। কেবল এরপর প্রকাশিত খবরগুলোই যাবে।

ফেসবুক পেজ যুক্ত করা

প্লাগিন আর ব্রিজ — দুটোতেই নিয়ম এক। আপনার পাসওয়ার্ড আমাদের কাছে আসে না; ফেসবুক নিজেই আপনাকে জিজ্ঞেস করে।

  1. 1সংযোগ পাতায় যান

    ওয়ার্ডপ্রেসে Journal Automation → সংযোগ। ব্রিজে ৮. ফেসবুক পেজ অংশ। সেখানে Facebook দিয়ে যুক্ত হোন বোতামে চাপুন।

  2. 2ফেসবুকে লগইন করুন

    ফেসবুকের নিজের পাতা খুলবে। যে আইডি দিয়ে আপনার পেজটি পরিচালনা করেন, সেটি দিয়ে লগইন করুন।

  3. 3পেজ বেছে অনুমতি দিন

    ফেসবুক জিজ্ঞেস করবে কোন পেজে অনুমতি দেবেন। আপনার পত্রিকার পেজটি বেছে নিন, তারপর অনুমতিগুলো দিয়ে Continue চাপুন।

  4. 4কোন পেজে কার্ড যাবে বেছে নিন

    এরপর আমাদের পাতায় আপনার পরিচালিত পেজগুলোর তালিকা আসবে। যেটিতে কার্ড যাবে সেটি বেছে এই পেজটিই চাপুন।

  5. 5যুক্ত হয়েছে কি না দেখুন

    প্যানেলে ফিরে যুক্ত আছে: [আপনার পেজের নাম] লেখা দেখাবে, আর নিচে পেজের সাম্প্রতিক পোস্টগুলো দেখা যাবে। যেকোনো সময় সংযোগ ছাড়ুন চেপে সরিয়ে নিতে পারবেন।

টেলিগ্রাম চ্যানেলেও পাঠাতে চাইলে একই পাতায় বটের টোকেন আর চ্যানেলের নাম দিন। ইচ্ছে না হলে ফাঁকা রাখলেও চলবে।

প্রথম কার্ড পাঠিয়ে দেখুন

সব ঠিক আছে কি না বোঝার সবচেয়ে সহজ উপায়।

  1. 1একটি খবর প্রকাশ করুন

    ওয়ার্ডপ্রেসে স্বাভাবিক নিয়মে একটি খবর Publish করুন। ছবি (Featured Image) দিতে ভুলবেন না — ওটাই কার্ডে বসবে।

  2. 2কার্ড তৈরি হয়ে চলে যাবে

    কয়েক সেকেন্ডের মধ্যে কার্ড তৈরি হয়ে আপনার ফেসবুক পেজে চলে যাবে। ব্রিজে সর্বোচ্চ পাঁচ মিনিট লাগতে পারে, কারণ সেটি ফিড দেখে।

  3. 3এখনই পরীক্ষা করতে চাইলে

    অপেক্ষা করতে না চাইলে ব্রিজের ৯. পরীক্ষা ও লাইসেন্স অংশে ফিডের সবচেয়ে নতুন খবরটি এখনই পাঠান চাপুন। ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ড থেকে যেকোনো খবরে এখনই পাঠান চাপতে পারেন।

দৈনিক অটোমেশন

খবরের কার্ড ছাড়াও প্রতিদিন নিজে থেকে যেসব কার্ড যেতে পারে।

ওয়ার্ডপ্রেসে দৈনিক অটোমেশন পাতায়, ব্রিজে ৬. দৈনিক অটোমেশন অংশে প্রতিটির সময় ঠিক করে দিন। যেটি চান না, বন্ধ রাখুন।

খবরের মনিটর — আপনার নিজের ঠিকানায়

প্লাগিন বা ব্রিজ চালু করার সঙ্গে সঙ্গেই আপনার সাইটে একটি নতুন ঠিকানা তৈরি হয়ে যায়।

ব্রাউজারে সাইটের ঠিকানার শেষে /monitor লিখে খুলুন — যেমন আপনারসাইট.com/monitor। সারা দেশের শত শত সংবাদমাধ্যমের খবর এক পাতায়, জেলা ধরে ও বিষয় ধরে দেখা যায়। কোন খবরটি কে আগে দিল, সেটাও।

প্যানেলের ঠিকানা ভুলে গেলে

ওয়ার্ডপ্রেসে প্যানেল মেনুতেই থাকে। ব্রিজের ক্ষেত্রে ঠিকানাটি মনে রাখতে হয় — ভুলে গেলে খুঁজে নেওয়ার ব্যবস্থা আছে।

automation.journalist.bd/mypanel খুলে নিজের সাইটের ঠিকানা লিখুন। আপনার প্যানেল, মনিটর আর লাইসেন্সের কত দিন বাকি — সব দেখিয়ে দেবে।

ব্রিজের ঠিকানাটি ব্রাউজারে বুকমার্ক করে রাখলে সবচেয়ে সহজ হয়।

ট্রায়াল ও লাইসেন্স

ট্রায়াল নিজে থেকেই চালু হয়। মেয়াদ শেষের আগে মনে করিয়ে দেওয়া হয়।

সমস্যা হলে

যা দেখছেনকারণ ও সমাধান
কার্ড যাচ্ছে নাখবরে ছবি (Featured Image) আছে কি না দেখুন। ছবি ছাড়া কার্ড তৈরি হয় না।
ফেসবুকে যাচ্ছে নাসংযোগ পাতায় দেখুন পেজ যুক্ত আছে কি না। পাসওয়ার্ড বদলালে ফেসবুক সংযোগ ছিঁড়ে যায়, আবার যুক্ত করুন।
ব্রিজের পাতা খুলছে নাফাইলটি ঠিক জায়গায় আছে কি না দেখুন — যেখানে index.php আছে সেখানে।
পুরনো খবর চলে গেছেফিডের ঠিকানা বদলালে এমন হতে পারে। জানালে আমরা ঠিক করে দেব।

যেকোনো সমস্যায় লিখুন — emranhasan.rabbi@gmail.com · ০১৯৭০১১১২৪৭